1 Answers

ঘটনা-১-এ উল্লেখিত আন্তর্জাতিক সমস্যা সমাধানে আল কুরআন অনুসরণ প্রয়োজন। আল কুরআন মানবজীবনের সাথে সম্পর্কিত নানা সমস্যার কার্যকর সমাধান প্রদান করে। এ গ্রন্থ দ্বন্দ্ব-সংঘাতকে মূলোৎপাটিত করে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বিশ্বমানবতাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সবার কল্যাণ কামনা করাই আল কুরআনের বিধান। আর ঘটনা- ১-এ বর্ণিত সমস্যা সমাধানে এ বিধানের বাস্তবায়নই জরুরি।

ঘটনা-১ এ দেখা যায়, 'ক' দেশটি অন্যায়ভাবে 'খ' দেশটি দখল করতে চাচ্ছে। আর এজন্য তারা 'খ' দেশে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। কুরআনের নির্দেশ তাদের এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপকে সমর্থন করে না। কুরআন মানুষকে পরস্পরের প্রতি সহনশীলতা ও মানবপ্রেমের নীতি অনুসরণের নির্দেশ দিয়েছে। মানুষের ওপর থেকে জুলুম, অশান্তি বন্ধে প্রয়োজনে সন্ধি (শান্তি চুক্তি) বা কঠোরতা অবলম্বনের নির্দেশ রয়েছে কুরআনে। আল্লাহ বলেন, 'আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তুমি সে দিকে আগ্রহী হও' (সুরা আনফাল-৬১)। আবার নির্যাতিত মানুষকে সাহায্য করার ক্ষেত্রেও কুরআনে নির্দেশ রয়েছে। আল্লাহ বলেন 'কোনো মুসলিম জাতি বা রাষ্ট্র তোমাদের কাছে যদি দীন রক্ষার জন্য প্রার্থনা করে, তবে তাদেরকে সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য' (সুরা আনফাল- ৭২)। সুতরাং দেখা যায়, কুরআনের উল্লেখিত নির্দেশনা বাস্তবায়ন করে ঘটনা-১-এ বর্ণিত সমস্যার সমাধান সম্ভব।

4 views

Related Questions