1 Answers

উদ্দীপকের রুবেল জমি পরিদর্শনে গিয়ে দেখলেন তার ধান গাছগুলো হলদে বর্ণ ধারণ করে দুর্বল হয়ে পড়েছে।

এগুলো হলো ধানের টুংরো রোগের লক্ষণ। এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগ সবুজ পাতা ফড়িং ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যেহেতু ফড়িং রোগ ছড়ায়, তাই রুবেলকে পাতা ফড়িং দমন করতে হবে। আলোর ফাঁদ ব্যবহার করে সবুজ পাতা ফড়িং মেরে ফেলা এবং রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলা। সর্বশেষে রুবেলকে ম্যালাথিয়ন ৫৭ ইসি স্প্রে করতে হবে। এ রোগ হতে পুরোপুরি মুক্তি পাওয়ার জন্য তাকে রোগ প্রতিরোধী জাত যেমন- চান্দিনা, দুলাভোগ, ব্রিশাইল, গাজী, BR-১৬, BR- ২২, BRRI ধান ৩৯, BRRI ধান ৪১, BRRI ধান ৪২ চাষ করতে হবে।

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সমস্যা সমাধানে কৃষক রুবেল উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থাসমূহ গ্রহণ করবে।

5 views

Related Questions