কোন উপাদান জনাব শফিকুল ইসলামকে ব্যবসায়ের 'সমস্যা সমাধানে সহায়তা করেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
উদ্দীপকে শফিকুল ইসলামকে ঝুঁকি গ্রহণের মানসিকতা ও সাহস ব্যবসায়ের সমস্যা সমাধানে সহায়তা করেছে।
সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিনিয়ত ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন উদ্যোক্তা তখনই সফল হন যখন তার মধ্যে ঝুঁকি গ্রহণ ক্ষমতা থাকে। উদ্দীপকের শফিকুল অভিজ্ঞতার অভাবে প্রথম পর্যায়ে লোকসানের সম্মুখীন হন। কিন্তু এতে তিনি হতাশ না হয়ে সাহসিকতার সাথে ব্যবসায় পরিচালনা করেন। এক ধরনের মানসিক শক্তি তাকে ব্যবসায়ে স্পৃহা জোগায়। তাই তিনি আরও বেশি ঝুঁকি গ্রহণ করে সাহসিকতার সাথে এগিয়ে যান। ফলে তিনি ধীরে ধীরে সাফল্য অর্জনে সক্ষম হন।
সুতরাং বলা যায়, ঝুঁকি গ্রহণের মানসিকতা ও সাহস শফিকুল ইসলামকে ব্যবসায়ের সমস্যা সমাধানে সহায়তা করেছে।
4 views
Answered