1 Answers

উদ্দীপকের জনাব রফিককে সফল ব্যবসায়ী হতে অর্থনৈতিক পরিবেশ সহায়তা করেছে।

জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। দক্ষ মানবসম্পদ একটি দেশের ব্যবসায় উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্দীপকের জনাব রফিক লেখাপড়া শেষ করে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে সাভারে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। স্বল্প মজুরিতে দক্ষ-অদক্ষ মানবসম্পদ প্রাপ্তির ফলে তার কারখানা স্থাপন সহজ হয়েছে। সহজ মানবসম্পদ প্রাপ্তিতে কয়েক বছরের মাধ্যমেই তিনি সফল ব্যবসায়ীতে পরিণত হন। অর্থাৎ জনাব রফিককে সফল ব্যবসায়ীতে পরিণত হতে অর্থনৈতিক পরিবেশ সহায়তা করেছে।

4 views

Related Questions