1 Answers
বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক বৈষম্য দূরীকরণে -দেশসমূহ যেরূপ সহায়তা সংস্থা গঠন করেছে সেটি হলো সাপটা।
SAPTA এর পূর্ণরূপ হলো South Asian Preferential Trade Arrangement. যার অর্থ হচ্ছে দক্ষিণ এশীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি। মূলত দক্ষিণ এশিয়ার গরিব রাষ্ট্রগুলোর অর্থনৈতিকভাবে কীভাবে স্বাবলম্বী হবে এ চেতনা থেকে সাপটা বা অর্থনৈতিক জোট গঠন করা হয়।
১৯৮৫ সালে ঢাকায় প্রথম অনুষ্ঠিত SARC সম্মেলন থেকে দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলো নিয়ে পৃথক অর্থনৈতিক জোট গঠনের কথা চিন্তা করে সাফটা চুক্তি শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ম সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৭টি দরিদ্র দেশের স্বাক্ষরের মধ্য দিয়ে SAPTA চুক্তি স্বাক্ষরিত হয়। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এই SAPTA চুক্তির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমদানি ও রপ্তানিতে শুল্ক প্রতিবন্ধকতা বিদ্যমান বিধিনিষেধ ও শুল্ক রেয়াতের মাধ্যমে মুক্তবাজার প্রতিষ্ঠিত হয়। সাফটা চুক্তি বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বিশেষ সহায়তা দান করে মুক্তবাণিজ্য এলাকায় ভালো প্রতিযোগিতা সৃষ্টিতে সহায়তা করে থাকে। সুতরাং বলা যায়, বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক বৈষম্য দূরীকরণে দেশসমূহ যেরূপ সহায়তা সংস্থা গঠন করেছে সেটি হলো সাপটা।