1 Answers
হোয়াইট কোম্পানি লিমিটেড কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস হতে কর্মী নির্বাচন করেছে।
অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্যকোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎসের মধ্যে সর্বোত্তম উৎস হলো বিজ্ঞাপন। কোনো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। বিজ্ঞাপনের ভিত্তিতে জমাকৃত আবেদনপত্র থেকে যাচাই-বাছাই করে কর্মীদের সেখান থেকে নির্বাচন করা হয়।
উদ্দীপকে হোয়াইট কোম্পানি লিমিটেড বছরে ২ লাখ পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সঠিক সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিজ্ঞাপনের মাধ্যমে কয়েকজন কর্মী নিয়োগ করেন। যা ছিল কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস।
5 views
Answered