1 Answers

উদ্দীপকে মিঃ মিল্টন পরবর্তী বছর বোরো ধান, শিম ও আলু চাষ করে কাঙ্ক্ষিত ফলন পান।

মিঃ মিল্টন রবি মৌসুমে পাট ও আউশ ধান লাগিয়ে ভালো ফলন পান না। কারণ এগুলো বড় দিনের উদ্ভিদ। আর রবি মৌসুমে দিবা দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। সে কৃষিবিদ কলেজ শিক্ষকের পরামর্শ অনুযায়ী পরবর্তী বছর ফসল চাষ করেন। কারণ বোরো ধান, শিম ও আলু হচ্ছে রবি মৌসুমের ফসল। এসব ফসল চাষের জন্য কম তাপের প্রয়োজন হয়। আবার এদের শারীরিক বৃদ্ধি ও পুষ্পায়নে কম আর্দ্রতা ও বৃষ্টিপাতের প্রয়োজন। রবি মৌসুমে ঝড় ও শিলাবৃষ্টিও কম হয়। যা বোরো ধান, শিম ও আলু চাষের জন্য উপযোগী। এছাড়া রবি মৌসুম অর্থাৎ শীতকালে পোকামাকড়ের আক্রমণ কম হয় যা ফসলের নিরাপদ উৎপাদনে সহায়ক। এই মৌসুমে ফসলের প্রয়োজনানুযায়ী জমিতে পানি সেচের প্রয়োজন হতে পারে। অর্থাৎ, যেকোনো রবি মৌসুমের ফসল এই আবহাওয়ায় খুব ভালো উৎপাদিত হয়।

তাই বলা যায়, মিঃ মিল্টন পরবর্তী বছর রবি মৌসুমের উপযুক্ত ফসল চাষ করায় কাঙ্ক্ষিত ফলন পান।

6 views

Related Questions