1 Answers
খোকন মাশরুম চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল।
তার চাষকৃত মাশরুমের উপর বাদামি রঙের দাগ তৈরি হয়েছিল। একে বলা হয় মাশরুমের ফুসকুড়ি রোগ। এ ধরনের মাশরুম বাজারজাত করলে দাম কম পাওয়া যায়। সে কৃষকদের তৈরি কৃষক ক্লাব হতে প্রতিকার চাইলে তারা তাকে সমাধান দেয়-
i. চাষঘরে জীবাণুনাশক স্যাভলন পানি বা ২% ব্লিচিং পাউডার যুক্ত পানি ব্যবহার করতে হবে।
ii. চাষঘরের ব্যবহৃত জিনিসপত্র ফুটন্ত গরম পানিতে শোধন করতে হবে।
iii. ব্যবহৃত জিনিসপত্র যেমন- বালতি, ছুরি, ট্রে, স্প্রে ইত্যাদি মাঝে মাঝে ২% ফরমালিন দ্রবণে ধুয়ে নিলেও ভালো ফল পাওয়া যাবে। চাষঘরে 'ফ্রুটিং বডি' বা ফুল না থাকলে দেওয়ালে বা বেড়ায় এ দ্রবণ স্প্রে করতে হবে। তবে ঘরে ফুল থাকলে কোনো অবস্থাতেই এই স্প্রে করা উচিত নয়।
খোকন তার সমস্যা সমাধানে উপরিউক্ত ব্যবস্থা গ্রহণ করেছিল।