1 Answers
হাতেম আলী ৩.৫ হেক্টর জমিতে আলুর চাষ করেছিলেন। বাংলাদেশে আলু চাষের জন্য সুষম সার প্রয়োগ করা প্রয়োজন। হাতেম আলী ৩.৫ হেক্টর জমিতে যে পরিমাণ সার ব্যবহার করেন তার তালিকা নিম্নরূপ-
সারের নাম | মাত্রা/হেক্টর | মাত্রা / ৩.৫ হেক্টর |
পচা গোবর | ১০ টন | ৩৫ টন |
ইউরিয়া | ৩৫০ কেজি | ১২২৫ কেজি |
টিএসপি | ২২০ কেজি | ৭৭০ কেজি |
এমপি | ২৬০ কেজি | ৯১০ কেজি |
জিপসাম | ১২০ কেজি | ৪২০ কেজি |
বরিক এসিড পাউডার | ৬ কেজি | ২১ কেজি |
ফুরাডান | ১৫ কেজি | ৫২.৫ কেজি |
স্ট্যাপল ব্লিচিং পাউডার | ২০ কেজি | ৭০ কেজি |
ইমিডাক্লোরোপিড | ২.৫ কেজি | ৮.৭৫ কেজি |
উল্লিখিত হারে শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া অন্যান্য সারের সাথে মিশিয়ে দিতে হবে এবং বাকি ইউরিয়া রোপণের ৩০-৩৫ দিন পর গোড়ায় মাটি তুলে দেওয়ার সময় দিতে হবে। অতএব, উল্লিখিত সারগুলো তিনি সঠিকভাবে আলু ক্ষেতে প্রয়োগ করে আলু চাষ করেছিলেন।
5 views
Answered