1 Answers
আজিজ তার জমিতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পেয়ারা চাষ করেছিল।
এ সকল ব্যবস্থাপনার মধ্যে রয়েছে সঠিক নিয়মে চারা তৈরি ও রোপণ, রোগ ও পোকা দমনের ব্যবস্থা গ্রহণ। সে তার জমিতে গুটি কলমের মাধ্যমে চারা উৎপাদন করেছিল। গুটি তৈরিতে পেন্সিলের মতো একটা ডাল নিয়ে সেখান হতে বাকল তুলে ফেলা হয়। সেখানে গোবর মিশ্রিত কাদামাটি মিশিয়ে বেঁধে দিলে গুটি বের হয় যা পরবর্তীতে মূল জমিতে রোপণ করা হয়। রোপণের পর প্রথম দিকে সেচ দিয়ে জো আসার পর কোদাল দিয়ে মাটি ঝুরঝুরা করেছিল। জমি আগাছা মুক্ত রেখেছিল। পেয়ারার বিভিন্ন রোগ যেমন- এনথ্রাকনোজ, স্যুটি মোল্ড, স্ক্যাব ইত্যাদি দমন করার জন্য সে প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহার করেছিল। সাদা মাছি পেয়ারার জন্য অত্যন্ত ক্ষতিকর তাই এটি দমন করার জন্য সে গাছে নিয়মিত সাইপারমেথ্রিন ২.৫ মিলি/লি হারে প্রয়োগ করেছিল। সুষম মাত্রায় সার ও প্রয়োজন অনুযায়ী সেচ প্রদান করেছিল।
সুতরাং, সঠিক ব্যবস্থাপনা গ্রহণের ফলে আজিজ পেয়ারা চাষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে এবং লাভবান হন।