1 Answers

উদ্দীপকের আজিজ তার উৎপাদিত পেয়ারা প্রক্রিয়াজাত করে জেলি তৈরি করে বাজারজাত করল।

পেয়ারার জেলি তৈরির জন্য প্রয়োজন পেয়ারা, চিনি, পানি, লেবুর রস, সাইট্রিক অ্যাসিড। পরিপুষ্ট অথবা কাঁচা পেয়ারা পরিষ্কার পানিতে ধুয়ে টুকরা টুকরা করে কেটে সমপরিমাণ পানিতে সিদ্ধ করে নিতে হবে। পেয়ারা সাধারণত ৩০-৩৫ মিনিট সিদ্ধ করলেই নিঃসৃত রস জেলি তৈরির উপযোগী হয়। পেয়ারা সিদ্ধ নরম হলে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। পাতলা কাপড় দুই ভাঁজ করে একটি হাড়ির মুখে দিয়ে সিদ্ধ পেয়ারা ঢেলে আলতোভাবে রস নিংড়ে নিতে হবে। পেয়ারার রস চিনি দিয়ে ভালোভাবে জ্বাল দিতে হবে। হাড়ি ফেনায় ভরে গেলে লেবুর রস ও সাইট্রিক অ্যাসিড দিয়ে নামিয়ে ফেলতে হবে। বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে পানির ভেতর এক ফোঁটা জেলি ফেলে দেখতে হবে যদি পানিতে জেলি জমে তাহলে জেলি চুলা থেকে নামিয়ে রাখতে হবে। পরিষ্কার বোতলে ভরে ঠান্ডা করে মুখ বন্ধ করতে হবে। জেলি বেশি ঘন করে নামালে ঠাণ্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে। বোতলের মুখ মোম দিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধ করা অবস্থায় জেলি ৫-৬ মাস সংরক্ষণ করা যায়।

উপরের পদ্ধতি অবলম্বন করে জেলি তৈরির মাধ্যমে আজিজ পেয়ারা বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হলো।

4 views

Related Questions