1 Answers

উদ্দীপকের স্বপন এ বছর তার জমিতে সরিষা চাষ করে। বীজ সরিষা চাষে সুষম সার প্রয়োগ গুরুত্বপূর্ণ, কারণ এর উপর ফসলের ফলন নির্ভর করে। জাত, মাটি ও মাটিতে রসের তারতম্য অনুসারে সার দিতে হয়। স্বপনের ৫ হেক্টর জমিতে প্রয়োজনীয় সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি নিম্নে দেওয়া হলো-

সারের নাম

জাতভেদে সারের পরিমাণ (কেজি)

জাতভেদে সারের পরিমাণ (কেজি)

সোনালী সরিষা, বারি সরিষা-৬, বারি সরিষা-৭, বারি সরিষা-৮

টরি-৭, কল্যাণীয়া, রাই-৫, দৌলত

প্রতি হেক্টরে

৫ হেক্টরে

প্রতি হেক্টরে

৫ হেক্টরে

ইউরিয়া

৩০০

১৫০০

২৫০

১২৫০

টিএসপি

১৮০

৯০০

১৭০

৮৫০

এমপি

১০০

৫০০

৮০

৪০০

জিপসাম

১৮০

৯০০

১৫০

৭৫০

দস্তা

২৫

২৫

বরিক এসিড

১.৫

৭.৫

১.৫

৭.৫

ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয়। মোট ইউরিয়ার অর্ধেক জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক গাছে ফুল আসার সময় ১-২ বার উপরি প্রয়োগ (২৫% বীজ বপনের ২০-২৫ দিন পর এবং অবশিষ্ট ২৫% বীজ বপনের ৪০-৫০ দিন পর) করতে হয়।

সুতরাং, উপরোক্ত আলোচনা হতে স্বপনের ৫ হেক্টর জমিতে সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জানা যায়।

6 views

Related Questions