1 Answers

উদ্দীপকের রহিম তার ৫০ শতাংশ জমিতে আলু চাষ করে। বীজ উৎপাদনের জন্য নির্ধারিত জমির মাটি পরীক্ষা করে নির্বাচিত ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। রহিমের জমিতে সারের প্রয়োজনীয় পরিমাণ হলো-

সারের নাম

প্রতি শতকে

৫০ শতকে

পচা গোবর

২০ কেজি

১০০০ কেজি

ইউরিয়া

১.২ কেজি

৬০ কেজি

টিএসপি

৮০০ গ্রাম

৪০ কেজি

এমওপি

১ কেজি

৫০ কেজি

বোরন

২৫ গ্রাম

১.২৫ কেজি

জিংক

৫০ গ্রাম

২.৫ কেজি

জিপসাম

৫০০ গ্রাম

২৫ কেজি

শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া ও অন্যান্য সারের সবটুকু জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়াটুকু রোপণের ৩০-৩৫ দিন পর গাছের গোড়ায় মাটি তুলে দেওয়ার সময় প্রয়োগ করে সেচ দিতে হবে।

পরিশেষে বলা যায়, উল্লিখিত উপায়ে রহিমের জমিতে প্রয়োগকৃত সারের পরিমাণ নির্ণয় করা যায়।

4 views

Related Questions