1 Answers
উদ্দীপকে রাইসুল তার ৫০ শতক আয়তনের পুকুরে রাজপুঁটির চাষ করে।
রাইসুলকে তার পুকুরে একটি নির্দিষ্ট পরিমাণে চুন ও সার প্রয়োগ এবং পোনা মজুদ করতে হবে। পুকুরের মাটি ও পানি শোধন এবং উর্বরতা বৃদ্ধির জন্য শতক প্রতি ১-২ কেজি চুন প্রয়োগ করা প্রয়োজন। তাই রাইল তার ৫০ শতক আয়তনের পুকুরে ৫০-১০০ কেজি চুন প্রয়োগ করবে। পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য পরিমিত মাত্রায় জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হয়। প্রতি শতকে জৈব সার হিসেবে ৪-৫ কেজি গোবর অথবা ২-৩ কেজি মুরগির বিষ্ঠা এবং অজৈব সার হিসেবে ১০০-১৫০ গ্রাম ইউরিয়া এবং ৮০-১০০ গ্রাম টিএসপি দিতে হয়। এ হিসেবে রাইসুল তার ৫০ শতকের পুকুরে ২০০-২৫০ কেজি গোবর অথবা ১০০-১৫০ কেজি মুরগির বিষ্ঠা, ৫-৭.৫ কেজি ইউরিয়া এবং ৪-৫ কেজি টিএসপি প্রয়োগ করবে। সার প্রয়োগের ৭ দিনের মধ্যে পোনা মজুদ করতে হয়। প্রতি শতক পুকুরে ৫-৭ সেমি আকারের ৭০-৭৫ টি রাজপুঁটির পোনা মজুদ করা হয়। রাইসুল তার ৫০ শতক আয়তনের পুকুরে ৩৫০০-৩৭৫০টি পোনা মজুদ করবে।
রাইসুল তার পুকুরে রাজপুঁটি চাষের জন্য উপরে উল্লিখিত পরিমাণে চুন ও সার প্রয়োগ এবং পোনা মুজদ করবে।