1 Answers

উদ্দীপকে আফাজ সাহেবের জমির উৎপাদন কমে যাওয়ায় তিনি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে SRDI-এর ওয়েবসাইট থেকে ইন্টারনেটের মাধ্যমে সারের সুপারিশমালা বের করেন।

কৃষি তথ্যের সবচেয়ে বড় ভাণ্ডার হচ্ছে ইন্টারনেটের ওয়েবসাইট। কৃষি সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের পৃথক পৃথক ওয়েবসাইট রয়েছে। কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে SRDI হলো মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। এদের ওয়েবসাইটটি হলো www.srdi.gov.bd। ইন্টারনেটের মাধ্যমে এই ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট জেলা, উপজেলা, ইউনিয়ন এবং বর্ষায় জমিতে কতটুকু পানি দাঁড়ায় এই তথ্য দিতে হবে। এরপর কোন ফসলের জন্য কতটুকু জমিতে কী কী সার দিতে চান তার তথ্য দিলেই জমির উর্বরতার মানের ভিত্তিতে সুষম সার সুপারিশ পাওয়া যায়। প্রিন্ট আউট করেও তথ্যগুলো সংগ্রহে রাখা যায়।

আফাজ সাহেব উল্লিখিত উপায়ে SRDI-এর সরবরাহকৃত সারের সুপারিশ বের করে তার জমিতে নির্দিষ্ট মাত্রার সার প্রয়োগে সক্ষম হন।

5 views

Related Questions