উদ্দীপকে স্বপনের ঘটনা ধর্মের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের স্বপনের ঘটনা ধর্মের উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রাণবাদ তত্ত্বের সাথে মিল আছে।
প্রকৃতির অন্তরালের অলৌকিক শক্তিতে আস্থাই হচ্ছে সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ তত্ত্বের মূলকথা হলো মানুষ প্রথমে আত্মার ধারণায় উপনীত হয়েছে; তারপর সকল বস্তুতে আত্মার বা প্রাণের ধারণা আরোপ করেছে; এভাবেই মানুষ মহাশক্তিধর খোদা বা ঈশ্বরের ধারনায় উপনীত হয়েছে এবং ধর্মের উদ্ভব ঘটেছে।
উদ্দীপকে দেখা যায়, কিছুদিন পূর্বে স্বপনের বাবার মৃত্যু হলে সে মুষড়ে পড়ে। ঘুমের মধ্য সে প্রায়ই স্বপ্নে দেখে তার পিতা পড়ার টেবিলের পাশে বসে ওর পড়ালেখার খোঁজ নিচ্ছে। অর্থাৎ স্বপন এখানে তার পিতার আত্মার উপস্থিতি অনুভব করছে, যা ধর্মের সর্বপ্রাণবাদ তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।
উপরের আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের স্বপনের ঘটনার সাথে ধর্মের উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রাণবাদ তত্ত্বের মিল আছে।