1 Answers
উদ্দীপকের মৌমিতা জেন্ডার সম্পর্কিত মতবাদ উদারপন্থি নারীবাদের সমর্থনকারী।
উদারপন্থি নারীবাদ পুরুষতন্ত্রের সংকীর্ণ মতবাদকে অস্বীকার করে সমতা ও স্বাধীনতাভিত্তিক সামাজিক কাঠামো সৃষ্টির ওপর গুরুত্ব দেয়। এই দর্শনে ব্যক্তির সমানাধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, স্বাধীনতা, ন্যায়বিচার ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিক পর্বে এই নারীবাদ বিভিন্ন নাগরিক অধিকার যেমন- ভোটের অধিকার, বাক-স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করেছে। তবে সাম্প্রতিককালে উদারপন্থি নারীবাদের মূলকথা হলো জেন্ডার ন্যায়পরায়ণতার ভিত্তিতে নির্যাতনমূলক বৈষম্যধর্মী জেন্ডার ভূমিকার বিলোপ সাধন করা। জন লক, রুশো, ব্যোম ও মিলের ধ্রুপদী উদারনৈতিক দর্শন হলো উদারপন্থি নারীবাদের উৎস।
উদ্দীপকের মৌমিতা পুরুষতন্ত্রের সংকীর্ণ মতবাদকে অস্বীকার করে সমতা ও স্বাধীনতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। তার এ চিন্তাধারা উপরে আলোচিত উদারপন্থি নারীবাদ মতবাদের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মৌমিতা উদারপন্থি নারীবাদের সমর্থনকারী।