উদ্দীপকে সামাজিক পরিবর্তন সম্পর্কিত কোন তত্ত্বটির বাস্তবতা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সামাজিক পরিবর্তন সম্পর্কিত কার্ল মার্কসের রৈখিক তত্ত্বটির বাস্তবতা ফুটে উঠেছে।
কার্ল মার্কস সমাজের অর্থনৈতিক কাঠামো বিবেচনা করে বলেছেন যে, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সমাজে পরিবর্তন ঘটে এবং তিনি মনে করেন যে, অর্থনৈতিক ব্যবস্থাই হচ্ছে সমাজব্যবস্থার মূল কাঠামো। মানবসমাজের পরিবর্তনের উপাদান হিসেবে তার নিকট দুটি বিষয় অতিমাত্রায় মূল্যবান। সেগুলো হচ্ছে- উৎপাদন ব্যবস্থার উন্নতি ও শ্রেণি সম্পর্ক। তিনি মনে করেন যে, সামাজিক পরিবর্তনের পিছনে রয়েছে এ দুটি শক্তি।
উদ্দীপকে আমরা দেখতে পাই, বিশ বছর পর নারায়ণ তার জন্মস্থানে এসে এলাকার ব্যাপক পরিবর্তন দেখতে পায়। এলাকায় বড় বড় শিল্পকারখানা গড়ে উঠেছে। এর ফলে কাজের সন্ধানে মানুষ এখানে এসে বসতি স্থাপন করছে। ফলশ্রুতিতে এলাকার লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কল-কারখানা স্থাপনের জন্য নারায়ণদের গ্রামের মানুষ সেখানে কাজ করে জীবিকার্জন করছে। এর ফলে অর্থনৈতিকভাবে তাদের উন্নয়ন ঘটছে এবং সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছে। নারায়ণদের এলাকার এ পরিবর্তনটি কার্ল মার্কসের রৈখিক তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ।