1 Answers
উদ্দীপকে বর্ণিত আসিফের বক্তব্যটি সামাজিক পরিবর্তন সম্পর্কিত চক্রাকার মতবাদের সাথে সংশ্লিষ্ট।
চক্রাকার মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো যে, সামাজিক ঘটনাসমূহের পুনরাবৃত্তি ঘটে চক্রাকারে এবং এই পুনরাবৃত্তির ব্যাপারে বিভিন্ন ঘটনার মধ্যে প্রত্যাবৃত্তিমূলক সম্পর্ক দণ্ডায়মান। পরিবর্তন শুরু হয় বিশেষ একটি অবস্থা বা স্থান থেকে। তারপর থাকে পরিবর্তনের কতকগুলো ধাপ বা নির্দিষ্ট পর্যায়। এ পর্যায়গুলো অতিক্রম করার পর পরিবর্তন চরমে উপনীত হয়। এরপর অবশেষে ফিরে আসে পূর্বাবস্থায়।
অনেক সমাজবিজ্ঞানীদের অভিমত অনুসারে এ রকম চক্রাকার গতি মানবজীবনের ক্ষেত্রেও দেখা যায়। মানবজীবনের সূত্রপাত জন্ম থেকে। তারপর একে একে আসে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব প্রভৃতি। অবশেষে আসে বার্ধক্য ও মৃত্যু। আসিফও মনে করে সমাজ বিভিন্ন স্তর অতিক্রম করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। যা সমাজের চক্রাকার পরিবর্তনকেই নির্দেশ করে।