1 Answers
উদ্দীপকে উল্লিখিত সমাজবিজ্ঞানী 'X' দ্বারা সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারকে বোঝানো হয়েছে। উদ্দীপকে বর্ণিত সমাজবিজ্ঞানী 'X' সমাজবিজ্ঞানকে বিকশিত ও প্রতিষ্ঠিত করতে অগ্রদূত হিসেবে কাজ করেছেন। যা সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারের সাথে সাদৃশ্যপূর্ণ।
সামাজিক পরিবর্তন বিষয়ে স্পেন্সারের অভিমত হলো জগতের সব বিষয়ই পরিবর্তনশীল এবং পরিবর্তনের মাধ্যমে তা অপেক্ষাকৃত জটিল আকার ধারণ করে। তিনি সামাজিক পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণের ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলোকে চিহ্নিত করেছেন তা মূলত দু'ভাগে বিভক্ত। যথা- মুখ্য ও গৌণ।
উদ্দীপকে সমাজবিজ্ঞানী 'X'-এর যে পরিচয় তুলে ধরা হয়েছে তাতে এ বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে, এতে হার্বার্ট স্পেন্সারকে ইঙ্গিত করা হয়েছে। সামাজিক পরিবর্তন বিষয়ে তার অভিমত সমাজ বিজ্ঞানে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।