1 Answers

শিক্ষা সম্পর্কিত কার্ল মার্কস-এর মতবাদটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সমাজ ও ব্যক্তির বৌদ্ধিক ও নৈতিক উন্নতির জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষা ব্যক্তির মধ্যে শৃঙ্খলাবোধ ও ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। বস্তুজগত হচ্ছে বাস্তব এবং প্রকৃত জ্ঞানের সামগ্রী এবং অজানা কিছু বস্তুজগতে নেই। জ্ঞান আহরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। আর জ্ঞান আহরণে ব্যক্তির নিজস্ব ভূমিকা মুখ্য। শিক্ষার এরূপ গুরুত্বপূর্ণ মতবাদ কার্ল মার্কস ব্যক্ত করেছেন। তিনি তার 'Positive Philosophy' গ্রন্থে, শিক্ষা অর্জনের প্রক্রিয়া উপস্থাপন করেছেন। যা জ্ঞানপিপাসুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনের পূর্ণবিকাশ ঘটিয়ে ব্যক্তিকে তার পারিপার্শিকতার সঙ্গে সঙ্গতি বিধান করার মূল উপাদান হচ্ছে শিক্ষা। আত্মবিশ্বাস গঠন, সামাজিক অগ্রগতিক এবং সমাজ সংরক্ষণের উপযুক্ত শিক্ষা গ্রহণ করা যায় মার্কসের শিক্ষা মতবাদ দ্বারা। কারণ সমাজ দর্শনের ওপর ভিত্তি করেই মার্কস শিক্ষার ধারণা প্রদান করেছেন যা সমাজতান্ত্রিক দেশের জন্য প্রযোজ্য। শিক্ষা জাতীয়করণ হবে না ব্যক্তিগত হবে সে বিষয়টি মার্কস তার শিক্ষা মতবাদে উপস্থাপন করেছেন। সরকার কর্তৃক জাতীয় শিক্ষা নিয়ন্ত্রণ এবং উচ্চ শিক্ষা গ্রহণে সরকারের সহায়তা আবশ্যক এই ধারণাগুলির ব্যাখ্যা পাওয়া সম্ভব মার্কসের শিক্ষা তত্ত্বের মাধ্যমে। শিক্ষা সরকারিকরণের চেয়ে জাতীয়করণ হওয়া দরকার তার পক্ষেও মার্কস মতামত দেন। রাষ্ট্র শিক্ষা পরিদর্শক নিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানের আইন-কানুন ও নীতিমালা সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে। হস্তক্ষেপমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাকে বাধ্যতামূলকভাবে গ্রহণ করা হয় কার্ল মার্কস এর শিক্ষা তত্ত্ব দ্বারা। সুতরাং বলা যায়, ব্যক্তি জীবনে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কার্ল মার্কস এর শিক্ষাতত্ত্ব সহায়ক ভূমিকা পালন করে।

4 views

Related Questions