মৎস্য কর্মকর্তা যেভাবে নাইলোটিকা মাছের সম্পূরক খাদ্য তালিকা তৈরি করতে বলেন তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)
4 views
1 Answers
মৎস্য কর্মকর্তা আঃ রহিমকে নাইলোটিকা মাছের সম্পূরক খাদ্য তৈরির প্রক্রিয়া বুঝিয়ে বলেন।
মাছের অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে পুকুরের বাইরে থেকে যে খাদ্য সরবরাহ করা হয় তাকে মাছের সম্পূরক খাদ্য বলে। মাছের প্রজাতি, বয়স ও আকারের উপর ভিত্তি করে খাদ্য ও পুষ্টির চাহিদা বিভিন্ন হয়। প্রজাতিভেদে নাইলোটিকা মাছের রেণু পোনার জন্য দেহের ওজনের ১০-২০%, আঙ্গুল পোনার জন্য ৫-১০% এবং বড় মাছের জন্য ৩-৫% হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। মৎস্য কর্মকর্তা নাইলোটিকা মাছের ১০০ কেজি ওজনের একটি সুষম খাদ্য তালিকা নিম্নোক্তভাবে তৈরি করতে বলেন-
খাদ্য উপাদান | পরিমাণ |
|---|---|
| ফিশমিল | ২০.০ কেজি |
| সরিষার খৈল | ১৫.০ কেজি |
| চালের মিহি কুড়া | ৪০.০ কেজি |
| গমের ভুসি | ২০.০, কেজি |
| ঝোলা গুড় | ৫.০ কেজি |
| মোট | ১০০.০০ কেজি |
4 views
Answered