1 Answers
উদ্দীপকের ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মাছে ফরমালিনের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করেন।
ফরমালিন শনাক্তকরণের জন্য মাছের দেহে ফরমালডিহাইড ডিজিটাল মিটার যন্ত্র স্পর্শ করালে ডিজিটাল পদ্ধতিতে ফরমালিনের মাত্রার রিডিং পাওয়া যায়। ইলেক্ট্রোক্যামিক্যাল সেন্সর পদ্ধতিতে ০-৩০ পিপিএম পর্যন্ত পরিমাপ করা যায়। যন্ত্রটি-২০° সে. থেকে ৪০° সে. তাপমাত্রায় এবং ১৫-৯০% আপেক্ষিক আর্দ্রতায় কাজ করে। মাছে ফরমালিনের - উপস্থিতি নির্ধারণের জন্য এটি একটি অত্যাধুনিক ডিজিটাল যন্ত্র যা সেন্সর পদ্ধতিতে কাজ করে।
অতএব, মৎস্য কর্মকর্তা উপরে বর্ণিত পদ্ধতিতেই মাছে ফরমালিনের উপস্থিতি শনাক্ত করেন।
4 views
Answered