1 Answers

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে আমদানিকৃত চিংড়িতে ফরমালিনের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করে।

ফরমালিন শনাক্তকরণের জন্য চিংড়ির দেহে ফরমালডিহাইড ডিজিটাল মিটার যন্ত্র স্পর্শ করালে ডিজিটাল পদ্ধতিতে ফরমালিনের মাত্রার রিডিং পাওয়া যায়। ইলেক্ট্রো ক্যামিক্যাল সেন্সর পদ্ধতিতে ০-৩০ পিপিএম পর্যন্ত পরিমাপ করা যায়। যন্ত্রটি-২০° সে. থেকে ৪০° সে. তাপমাত্রায় এবং ১৫-৯০% আপেক্ষিক আর্দ্রতায় কাজ করে। চিংড়ি বা মাছে ফরমালিনের উপস্থিতি নির্ধারণের জন্য এটি একটি অত্যাধুনিক ডিজিটাল যন্ত্র যা সেন্সর পদ্ধতিতে কাজ করে।

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো উপরে বর্ণিত পদ্ধতিতেই বাংলাদেশ থেকে আমদানিকৃত চিংড়িতে ফরমালিনের উপস্থিতি শনাক্ত করেছিল।

4 views

Related Questions