1 Answers
উদ্দীপকের মান্নান প্রতিবছরই মৌমাছি চাষ করে, সেজন্য সে তার মৌকলোনি নিয়মিত পরিচর্যাও করে থাকে।
সফলভাবে মৌমাছি চাষের ক্ষেত্রে মৌকলোনির পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরিচর্যার ধাপ হিসেবে একদিন পর পর জলকান্দার পানি পরিবর্তন করে দেয়। সপ্তাহে ১ দিন নিচের পাটাতন পরিষ্কার করে। মথ পোকার আক্রমণ ঠেকানোর জন্য কালো ও পুরনো চাক সরিয়ে ফেলে। মধু সংগ্রহের ২ দিন পর মৌচাকে রানী মৌমাছি আছে কিনা তা পর্যবেক্ষণ করে। বৃষ্টি ও মেঘলা দিনে মৌমাছিদের যেন খাবারের অভাব না হয় সেজন্য চিনির সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে সে মৌমাছিদের সরবরাহ করত। সকালবেলা মৌমাছি চলাচলের রাস্তা সম্পূর্ণ খুলে রাখত যেন মধু নিয়ে মৌমাছি সহজে ও তাড়াতাড়ি কলোনিতে যাতায়াত করতে পারে। তবে বৃষ্টির দিনে কুইনগেট বন্ধ করে দিত। রানী মৌমাছির ডিম দেওয়ার জন্য আঁতুড়ঘর পরিষ্কার রাখত। উল্লিখিতভাবে মান্নান তার মৌকলোনির পরিচর্যা করেছিল।