1 Answers
উদ্দীপকে মান্নান সামাজিক দায়িত্বটি অগ্রাহ্য করেন।
ব্যবসায় যেহেতু সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে। তাই ব্যবসায়ীকে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে ব্যবসায় পরিচালনা করতে হয়।
কেননা সমাজের মানুষের জন্যই ব্যবসায়। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তা হলো ব্যবসায়ের সামাজিক দায়িত্ব।
সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ব্যবসায়কে যেমন সমাজের উপকার করতে হয় তেমনি সবসময় সচেতন থাকতে হয় যেন ব্যবসায়ের কার্যকলাপের দ্বারা সমাজের তথা পরিবেশের কোনো ক্ষতি না হয়।
উদ্দীপকে মান্নান তার সবজি উৎপাদনে অধিক ফলনের জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করেন। এটি জমির জন্য ক্ষতিকর এবং বৃষ্টির পানির সাহায্যে অন্যান্য স্থানে সরে গিয়ে পরিবেশের ক্ষতি করতে পারে। এসব ক্ষতির হাত থেকে পরিবেশকে রক্ষা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। মান্নান এসব ক্ষতির হাত থেকে পরিবেশকে রক্ষা না করে সামাজিক দায়িত্ব অগ্রাহ্য করেন। তাই বলা যায়, মান্নান তার কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব অগ্রাহ্য করেন।