1 Answers

মি. জালাল শাহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে এবং আহসান মধ্যম পর্যায়ে কাজ করেন।

পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণের সাথে ব্যবস্থাপনার যে স্তর জড়িত থাকে তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। অপরদিকে যারা পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত থাকে তাকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে।

জয়নাল টেক্সটাইল লি.-এর কর্মকর্তা মি. জালাল শাহ কোম্পানির নীতি, আদর্শ, কর্মপন্থা, পরিকল্পনা, কর্মউদ্যোগ প্রভৃতি নিয়ে কাজ করেন। অর্থাৎ মি. জালাল শাহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার উচ্চ স্তরে অবস্থান করেন। অন্যদিকে, ঐ প্রতিষ্ঠানেরই অন্য একজন কর্মকর্তা মি. আহসান প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে কর্মীদের এরূপ পরিচালনা করা ব্যবস্থাপনার মধ্য স্তরের কাজ। তাই বলা যায, মি. আহসান মধ্য স্তরের কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় মধ্যম পর্যায়ে কাজ করেন।

4 views

Related Questions