1 Answers

মি. জালাল ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে এবং মি. আহসান ব্যবস্থাপনার মধ্য পর্যায়ে অবস্থান করে তারা প্রতিষ্ঠানের উন্নয়নে যাবতীয় কার্যক্রমে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেন।

প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন এবং উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। ব্যবস্থাপনার বিভিন্ন স্তর এবং এসব স্তরের কর্মকর্তাগণ এসব বিভাগ এবং উপবিভাগে অবস্থান করে। তাদের সম্মিলিত প্রয়াস প্রতিষ্ঠানের সফলতা অর্জন এবং উন্নয়নের চাবিকাঠি হিসেবে কাজ করে।

মি. জালাল শাহ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় অবস্থান করে কোম্পানির নীতি, আদর্শ কর্মপদ্ধতি, পরিকল্পনা ইত্যাদি প্রণয়ন করেন যা পরবর্তীতে ব্যবস্থাপনার মধ্যম পর্যায়ে অবস্থান করা মি. আহসানের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি ও কর্মপদ্ধতি নিম্ন পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে কোম্পানির উদ্দেশ্য অর্জনে প্রচেষ্টা চালানো হয়।

তাই বলা যায়, উদ্দীপকে মি. জালাল ও মি. আহসান একে অপরের পরিপূরক। কারণ তাদের যৌথ কার্যপ্রক্রিয়ার ফলেই প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব হয়।

5 views

Related Questions