উদ্দীপক অনুসারে যুক্তিবিদ্যা ও দর্শনকে একে অন্যের পরিপূরক হিসাবে প্রয়োগ দেখাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপক অনুসারে যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তার কতকগুলো সাধারণ ও স্বতঃসিদ্ধ সূত্র সরবরাহ করে, সেগুলো আবার দর্শনের আলোচনা বিষয় বলে গণ্য হয়। সত্য আহরণ ও তা প্রতিষ্ঠা করাও থাকে উভয়ের লক্ষ্য। এজন্য দর্শন ও যুক্তিবিদ্যা সাক্ষ্যপ্রমাণ ও বিচার-বিশ্লেষণের উপর নির্ভর করে। এভাবে উভয়ের সিদ্ধান্ত হয় সুসংহত ও সুসংবদ্ধ। মানব কল্যাণে উভয়ই সমভাবে কার্যকরী হয়। আর এ কারণেই বার্ট্রান্ড রাসেল বলেছেন- 'যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের সারসত্তা।' এক্ষেত্রে বলা যায় যে, দর্শন ও যুক্তিবিদ্যা একে অন্যের পরিপূরক। কেননা দর্শন ছাড়া যেমন যৌক্তিক চিন্তার অনেক ক্ষেত্রে অগ্রগতি সম্ভব নয়, ঠিক তেমনি যুক্তিবিদ্যার নিয়মাবলির সহায়তা ছাড়া দার্শনিক বিশ্লেষণ এক পাও এগুতে পারে না। কারণ স্বতঃসিদ্ধ নিয়মগুলোর উপর যুক্তিবিদ্যা যে পরিপূর্ণভাবে নির্ভর করতে সক্ষম হয় তা দর্শনের জন্যই সম্ভব হয়ে থাকে। দর্শনই যুক্তিবিদ্যাকে এ ইঙ্গিত প্রদান করে যে, তার কষ্টি পাথরে যাচাই হয়েছে বলেই যুক্তিবিদ্যা যেগুলো নির্দ্বিধায় মেনে নিতে পারে। পক্ষান্তরে, দর্শনের অন্তর্ভুক্ত যেকোনো সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে যৌক্তিক নীতিমালা অনুসরণ করা হয় বলে সেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অর্থাৎ যুক্তিবিদ্যার এরূপ যৌক্তিক পথ প্রদর্শন দর্শনের জন্য এক অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ সহায়তা। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে পরিশেষে বলতেই হয় যে, যুক্তিবিদ্যা ও দর্শন পরস্পর পরিপূরক।