"যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা"- উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে উক্তিটি মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু দর্শনের পরিধির মধ্যে বিস্তৃত। কারণ দর্শনের প্রতিটি বিষয়ের আলোচনা, ব্যাখ্যা ও বিশ্লেষণকে একটি প্রণালিবদ্ধ নীতিমালার আলোকে আলোচনা করতে হয়। যুক্তিবিদ্যাও ঠিক একই কাজটি করে থাকে। এজন্য যুক্তিবিদ্যাকে প্রণালিবদ্ধ চিন্তনের নীতিমালা সম্পর্কিত বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা হলো চিন্তনের একটি মৌলিক বিষয়। মানুষের ভাবের আদান-প্রদানের ক্ষেত্রে যুক্তিবিদ্যার এই চিন্তন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিধি ও বিষয়বস্তুর আলোকে সামগ্রিক বিষয়কে তুলে ধরে। যেসব বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে সেসব বিষয় যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু। যুক্তিবিদ্যা বৈধ ন্যায়ের নীতিমালার প্রকৃতি এবং প্রয়োগের নির্দেশকারী হিসাবে স্বীকৃত বলে বিজ্ঞান ও কলাবিদ্যার উপর অধিকাংশ যুক্তিবিদ যুক্তিবিদ্যার স্থান নির্ধারণ করেছেন। বিশ্লেষণী দার্শনিক বাট্রান্ড রাসেল বলেছেন, "যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা।” তবে দর্শনের সাথে যুক্তিবিদ্যার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। দর্শন হলো একটি সামগ্রিক বিষয় এবং যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি অপরিহার্য শাখা। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা।