1 Answers

উদ্দীপক অনুসারে অম্লান দেশের বিশৃঙ্খলা দেখে যুক্তিবিদ্যা ও নৈতিকতার অনুবদ্ধ হিসাবে যে যুক্তি দিতে পারে তা হলো- মানুষ সামাজিক জীব হিসাবে সমাজ জীবনের সাথে তার সম্পর্ক অতি নিবিড়। সমাজ জীবনের অনেক ক্ষেত্রেই তাকে নৈতিকতার নিয়ম অনুসরণ করে চলতে হয়। যেমন একজন ব্যবসায়ীর সমাজের সদস্য হিসাবে নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের কল্যাণসাধন করা। তাই তাকে অবশ্যই নৈতিকতার নীতি অনুসরণ করে চলা উচিত। নৈতিকতার বিচারে তার পক্ষে দ্রব্য বিক্রির সময় ওজনে কম দেওয়া, অথবা দ্রব্যে ভেজাল মেশানো, অথবা কম মূল্যের দ্রব্য খুব বেশি মূল্যে বিক্রি করা খুবই অনুচিত কর্ম। নীতিবিদ্যা ব্যবসায় ক্ষেত্রে মানুষকে নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে এসব অনুচিত কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। আবার একজন পেশাজীবী মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজের মানুষকে নানাভাবে উপকার করা। সরকারি অফিসে চাকরিরত বেতন ভোগী একজন কর্মকর্তার দায়িত্ব হচ্ছে নিষ্ঠার সাথে জনগণের জন্য নির্ধারিত কাজগুলো সুসম্পন্ন করা। কিন্তু তিনি যদি জনগণের কোনো কাজে অনীহা প্রকাশ করেন, অথবা মানুষকে অযথা ঘুরিয়ে কাজে বিলম্ব ঘটান, অথবা কাজের জন্য উৎকোচ গ্রহণ করেন, তাহলে হবে নৈতিকতা বিরোধী অনুচিত কর্ম। অনুরূপ ভাবে, একজন চিকিৎসকের দায়িত্ব হচ্ছে দুর্গত ও পীড়িত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা। জনগণের অর্থে লেখাপড়া করে চিকিৎসক হয়ে তিনি যদি দরিদ্র রোগীর কাছ থেকে ফিস গ্রহণ করেন, অথবা সরকার প্রদত্ত ঔষধ রোগীকে না দিয়ে দোকানে বিক্রি করে দেন, অথবা সরকারি দায়িত্ব অবহেলা করে প্রাইভেট চিকিৎসায় বেশি গুরুত্ব দেন, তাহলে এসবই হবে অনৈতিক কর্ম।

5 views

Related Questions