1 Answers
উদ্দীপকের গ্রামের মাতবর দানেজ আলী একজন ক্ষমতাবান ব্যক্তি। তার এই ক্ষমতার পিছনে যে উৎসগুলো কাজ করে তা হলো- ভূমি, বংশ মর্যাদা, শিক্ষা, সামাজিক নেতৃত্ব ইত্যাদি।
গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম প্রধান উপাদান ভূমি। বৃহৎ ভূমি মালিকানা মানে বর্গাচাষী ও দিনমজুরদের একটি বৃহৎ অংশের ওপর নিয়ন্ত্রণ। তাছাড়া ভূমি থেকে লব্ধ উদ্বৃত্ত অর্থ আয়ের অন্যান্য পথও খুলে দেয়। ভূমি একটি পরিবার ও ব্যক্তির সামাজিক অবস্থান নিশ্চিত করে। গ্রামীণ ক্ষমতা কাঠামোর আরেকটি উৎস হলো সামাজিক নেতৃত্ব। সমাজ হলো একটি সনাতন গ্রামীণ প্রতিষ্ঠান যার নেতৃত্বে থাকেন গ্রামের প্রভাবশালী ব্যক্তিবর্গ। অধিকাংশ ক্ষেত্রেই যারা অধিক জমির মালিক। গ্রামীণ সমাজের নেতারা সাধারণত মাতব্বর, সরদার, প্রধান কিংবা প্রামাণিক ইত্যাদি নামে এলাকাভেদে পরিচিত। এই নেতৃত্ব তারা অনেকটা উত্তরাধিকার সূত্রেই ভোগ করে থাকে। বংশ মর্যাদাও গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উৎস। গ্রামীণ সমাজে উচ্চ বংশের বেশিরভাগ মানুষ শিক্ষিত। বিশেষ করে যাদের উচ্চ বংশীয় আত্মীয় স্বজন আছে তারাই ক্ষমতাবান হিসেবে বিবেচিত হয়। গ্রামীণ ক্ষমতা কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষা। কারণ শিক্ষা মানুষের মর্যাদা বৃদ্ধি করে।
উদ্দীপকের দানেজ আলী গ্রামের মাতব্বর বা ক্ষমতাবান ব্যক্তি। তার এই ক্ষমতার পিছনে উল্লিখিত উপাদানগুলো কাজ করে। সুতরাং বলা যায়, উল্লিখিত উপাদানগুলো গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উৎস।