1 Answers
উদ্দীপকের দুই পরিবারের মধ্যে প্রথাগত বন্ধন সম্পর্কিত জ্ঞাতিসম্পর্কের প্রতিফলন ঘটেছে।
স্থানীয় প্রথার ওপর ভিত্তি করে অনেক সময় বিশেষ ব্যক্তির সাথে যে বিশেষ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাকে প্রথাগত বন্ধন সম্পর্কিত জ্ঞাতি বলে। যেমন- দোস্ত, মিতা, সই ইত্যাদি। প্রথাগত বন্ধনকে পাতানো আত্মীয়ও বলা যেতে পারে। জৈবিক বন্ধন, বৈবাহিক বন্ধন ও কাল্পনিক বন্ধন ছাড়াও পাড়া প্রতিবেশী, চেনা-অচেনা সবার সাথে ভাই-বোন, চাচা-চাচি, ফুফু-খালা, দাদা-দাদি, নানা-নানি ইত্যাদির সম্পর্ক তৈরি হয়। অনেকটা স্থানীয় প্রথাগত সূত্রে কাউকে এরূপ আত্মীয় বানানোর রেওয়াজই হচ্ছে প্রথাগত বন্ধন। মিতা বা দোস্ত, পাতানো বন্ধুর মাকে খালা বলে সম্মোধন করা কিংবা বন্ধু বা মিতার ভাইকে ভাই বলে সম্বোধন করা ইত্যাদি প্রথাগত বন্ধনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়।
উদ্দীপকে দেখা যায়, জরিনা ও সখিনা দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ বন্ধু। এ সূত্র ধরে তাদের উভয়ের পরিবারের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। পূর্বোক্ত আলোচনা অনুযায়ী এ সম্পর্ক প্রথাগত বন্ধন বা সম্পর্কের অন্তর্ভুক্ত।