1 Answers

উদ্দীপক অনুযায়ী প্রকৃতির একানুরূপতার অর্থ এই নয় যে, প্রকৃতির কোনো ব্যতিক্রম বা বৈচিত্র্য নেই, বস্তুত মাঝে মধ্যেই প্রকৃতির বিচিত্র সব ঘটনা আমাদের চোখে পড়ে। যেমন- বসন্তের কোকিলকে আমরা হঠাৎ পৌষের শীতে মিষ্টি সুরে ডেকে উঠতে শুনি; কিংবা হয়তো দেখি হেমন্তের মেঘমুক্ত আকাশে অকস্মাৎ কালো মেঘের ঘনঘটা, তারপর একপশলা বৃষ্টি। এসব ঘটনা আসলে প্রকৃতির অনিয়ম নয় বরং বৈচিত্র্য। প্রকৃতির এই বৈচিত্র্যকে সমর্থন জানাতে গিয়ে যুক্তিবিদ মিল বলেন, 'একথা কেউ বিশ্বাস করে না যে, এ বছর যেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া দেখা গেল আগামী বছরগুলোতেও ঠিক তেমনি বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া দেখা যাবে। যেমন এটা কেউ আশা করে না যে, প্রতি রাতে সে একই স্বপ্ন দেখবে। প্রকৃতির ঘটনাপ্রবাহ শুধু নিয়মানুবর্তিতাই নয়, আসলে সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণও বটে। প্রকৃতিতে যেসব ঘটনা ঘটে সেগুলো সব এক ও অখণ্ড প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। এই অখণ্ড প্রকৃতির রয়েছে বিভিন্ন বিভাগ। তবে প্রকৃতিতে বিভিন্ন নিয়মে নিয়ন্ত্রিত বিভিন্ন বিভাগ থাকলেও তারা একে অন্য থেকে বিচ্ছিন্ন নয়, একে অন্যের বিরোধী নয়; বরং একই সমগ্রের বিভিন্ন অংশ মাত্র। এই অর্থে যুক্তিবিদ ওয়েলটন একে 'প্রকৃতির ঐক্য' বলে গণ্য করাই বেশি যুক্তিযুক্ত মনে করেছেন। তিনি বলেন, প্রকৃতির ঐকা বলতে আমরা একথা বুঝি না যে, বিশ্বপ্রকৃতির এক, অপরিবর্তনীয় অভিন্নতা বরং একথা বুঝি যে, বিশ্বপ্রকৃতি অংশসমূহের মধ্যে অন্তহীন পরিবর্তন সত্ত্বেও প্রকৃতি সমগ্রের দিক থেকে নিজের সাথে অভিন্ন থাকে। কাজেই বৈচিত্র্যপূর্ণ ঘটনার সমাহারের মাঝেই প্রকৃতির নিয়মানুবর্তিতার ধারাবাহিক রূপ আমরা খুঁজে পাই। তাই বলা হয়, প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য, আর বৈষম্যের মাঝে একানুরূপ।

5 views

Related Questions