উদ্দীপক অনুসারে তুমি যুক্তিবিদ্যাকে কেন চিন্তার বিজ্ঞান বলাই সমীচীন মনে কর? তা ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ফেলিসিতা ম্যাডাম যুক্তিবিদ যোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণা বোঝাতে গিয়ে বললেন- ভাববাদী যুক্তিবিদ যোসেফ তাঁর লেখা 'An Introduction to Logic' গ্রন্থে উল্লেখ করেন যে, "যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান" কারণ তাঁর মতে, চিন্তার বিষয় থেকে চিন্তার আধারকে বিচ্ছিন্ন করা যায় না। তাই যুক্তিবিদ্যাকে চিন্তার মূল সূত্রাবলির বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত না করে 'চিন্তার বিজ্ঞান' বলে অভিহিত করাই অধিক গ্রহণযোগ্য ও তাৎপর্যমণ্ডিত কারণ এ কথাটি স্বাভাবিকভাবে চিন্তার আকার' কথাটিকেও অন্তর্ভুক্ত করে। কিন্তু আমরা জানি চিন্তা কথাটি অনেক ব্যাপক এবং যুক্তিবিদ্যা সব ধরনের চিন্তা নিয়ে আলোচনা করে না। বরং, চিন্তার সর্বাপেক্ষা উন্নত রূপ ও বিচারমূলক অনুমান তথা সহানুমানমূলক চিন্তা যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত হয়। যোসেফ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলার পক্ষপাতী এজন্য যে যুক্তিবিদ্যা চিন্তা পদ্ধতির সাধারণ ও সার্বিক নীতিমালা নিয়ে আলোচনা করে। তার মতে, বিশেষ বিশেষ বস্তু সম্বন্ধে চিন্তার মাধ্যমেই যুক্তিবিদ্যা এসব নিয়ম নীতি খুঁজে পায়। এগুলো সুষ্ঠভাবে ব্যবহার করে চিন্তার ক্ষেত্রে বিজ্ঞানের মতো সাফল্য লাভ করা যায়। তাই যুক্তিবিদ্যাকে নিছক চিন্তার আকার সম্বন্ধীয় বিজ্ঞান না বলে শুধু চিন্তার বিজ্ঞান বলাই উত্তম।