1 Answers
উদ্দীপকে ফেলিসিতা ম্যাডাম যুক্তিবিদ যোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কিত ধারণা বোঝাতে গিয়ে বললেন- 'যোসেফ যুক্তিবিদ্যাকে মুখ্যত 'চিন্তার বিজ্ঞান' বললেও তা চিন্তার আকার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে না। কেননা যুক্তিবিদ্যাসহ সব ধরনের বিজ্ঞানকেই আকারগত বলে গণ্য করা যায়। যোসেফের মতে, যে সকল চিন্তাবিদ যুক্তিবিদ্যাকে একটি সম্পূর্ণ আকাকরগত বিজ্ঞান বলতে চান, তাঁরা আসলে 'আকার' কথাটিকে ভ্রান্ত অর্থে গ্রহণ করেছেন। তিনি মনে করেন, বস্তুগতভাবে স্বতন্ত্র প্রকৃতির অনেকগুলো বিষয়ের মধ্যে যা সাধারণ তাই হচ্ছে ঐসব বিষয়ের আকার। অর্থাৎ আকার হচ্ছে বিভিন্ন বস্তু বা বিষয়ের চিন্তার মধ্যকার সার্বিক সাধারণ ধর্ম। তাই যখন আমরা চিন্তার নিয়মাবলির ব্যাখ্যা দিতে চাই তখন তা চিন্তার নানামুখী বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান না থাকলে আমরা প্রাণির আকারকে নির্ভুলভাবে উপস্থাপন করতে ব্যর্থ হই, ঠিক তেমনি আমরা চিন্তার বিষয়াবলিকে উত্তমরূপে না জানলে আমরা চিন্তার আকারকে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হই না। এ অর্থে যুক্তিবিদ্যাসহ সব ধরনের বিজ্ঞানকেই আকারগত বলে গণ্য করা যায়। অথচ যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করলেও চিন্তার উপাদানও এর অপরিহার্য আলোচ্য বিষয়। কারণ চিন্তার মধ্যে - আকার এবং উপাদান উভয়ই উপস্থিত থাকে। অর্থাৎ চিন্তার বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আমরা চিন্তার আকারকে বুঝতে পারি না। অর্থাৎ বিষয়কে বাদ দিয়ে কোনোভাবেই আকারকে পাওয়া যায় না। তাই যুক্তিবিদ্যা শুধু একটি আকারগত বিজ্ঞান নয়, এটি একটি বিষয়গত বিজ্ঞানও বটে।