1 Answers
উদ্দীপক অনুসারে সমবায় সমিতিতে সততার নীতির অভাব দেখা দেয়। সততা বলতে ন্যায়পরায়ণতা প্রদর্শন এবং সাধুতা বা ধার্মিকতা বজায় রেখে চলাকে বোঝায়। সমবায় সংগঠনের প্রত্যেক সদস্যের বিশেষত পরিচালকদের মধ্যে সততার গুণ থাকা এর সংহতি ও সাফল্যের জন্য | অত্যন্ত গুরত্বপূর্ণ। এরূপ প্রতিষ্ঠানে পরিচালকদের মধ্যে সততার অভাব | দেখা দিলে সদস্যদের মনে সন্দেহ-অবিশ্বাস বৃদ্ধি পায়। ফলে সদস্যরা । আগ্রহ হারায়। যেখানে কোনোভাবেই ব্যবসায় এগুতে পারে না।
উদ্দীপকে অমরসিংহপুর গ্রামের সাধারণ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবার জন্য একটি সমিতি গঠন করেন। এ সমিতির শেয়ারের সংখ্যা ২০,০০০। গত বছর সমিতির লাভের পরিমাণ ১,৫০,০০০ টাকা। জনাব রফিক এ সমিতির একজন সাধারণ সম্পাদক। তার শেয়ার হতে ৬,৩৭৫ টাকা লভ্যাংশ উত্তোলন করে। সমিতির নিয়ম অনুসারে লাভের অংশ থেকে ১৫% সঞ্চিতি তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে রাখার পর বাকি অংশ সাধারণ সদস্যদের মধ্যে শেয়ার অনুপাতে বিতরণ করা। সে হিসেবে জনাব রফিক ৬,১৫০ টাকা লভ্যাংশ উত্তোলন করার কথা অথচ তিনি ৬,৩৭৫ টাকা উত্তোলন করেন। এখানে সমিতির সাধারণ সম্পাদক জনাব রফিকের মধ্যে সততার অভাব দেখা গেছে।
সুতরাং বলা যায় উদ্দীপক অনুসারে সমবায় সমিতির সততার নীতির অভাব দেখা দেয়।