1 Answers

উদ্দীপক অনুসারে নাজলা যুক্তিবিদ্যা বিষয়টির প্রতি ইঙ্গিত পেল। যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। চিন্তা সাধারণত তিন ধরনের হয়-১. স্মৃতিমূলক, ২. কল্পনামূলক, ৩. অনুমানমূলক। স্মৃতিমূলক চিন্তা অতীতের সাথে সম্পর্কিত, আর কল্পনামূলক চিন্তা ভবিষ্যতের সাথে সম্পর্কিত। অন্যদিকে অনুমানমূলক চিন্তা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ -এ তিনটি কালকেই সম্পর্কিত করে। যেমন- ধোঁয়া দেখে আমরা সেখানে আগুনের অস্তিত্ব অনুমান করি। এ অনুসারে যৌক্তিকতা হচ্ছে আগুন ও ধোঁয়ার সর্বদা একই স্থানে থাকার পূর্বজ্ঞান, যা আমরা সংগ্রহ করেছি অতীত থেকে। বর্তমানে এর একটি দেখে অপরটির অস্তিত্ব অনুমান করছি এবং ভবিষ্যতেও এরূপ অনুমান কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য অনুমানকে বলা হয় জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয়ে উত্তরণের মানসিক প্রক্রিয়া, যেখানে অতীতের জানা বিষয় থেকে ভবিষ্যতের অজানা বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বস্তুত চিন্তার বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যায় এ অনুমানমূলক চিন্তাই ব্যবহৃত হয়। আর অনুমানের মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান অর্জন। যুক্তিবিদ্যার মূল লক্ষ্যই হলো সত্যকে উদ্‌ঘাটন করা এবং তা প্রতিষ্ঠা করা।

4 views

Related Questions