1 Answers

বর্ণিত উদ্দীপক অনুসারে 'চরম পরীক্ষণ কার্যটি' ব্যাখ্যার সপক্ষে নিচে আমার যুক্তি উপস্থাপন করা হলো:

সব প্রকার গ্যাসই বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। উদাহরণস্বরূপ, একটি কাচের পাত্রে গ্যাস আছে। গ্যাসটি কোন প্রকৃতির, তা নির্ধারণ করতে হবে। গ্যাসটি হাইড্রোজেন নাকি অক্সিজেন, তা নির্ধারণ করা একটি সমস্যার ব্যাপার। এরপ অবস্থায় আমি একটি পরীক্ষণের আশ্রয় নিতে পারি। আমি একটি জ্বলন্ত কাঠি পাত্রের ভেতর ঢুকিয়ে দিয়ে দেখলাম, গ্যাসটি নিজেই জ্বলতে শুরু করেছে। আমি আগেই জানি, হাইড্রোজেন আগুনে দগ্ধ হয়। আর অক্সিজেন নিজে দগ্ধ হয় না, কিন্তু অন্য জিনিসকে আরও জোরে দগ্ধ হতে সাহায্য করে।

কাজেই এ পরীক্ষণের সাহায্যে চরমভাবে প্রমাণিত হলো, কাচপাত্রের গ্যাসটুকু হাইড্রোজেন, অক্সিজেন নয়। এখানে কাচপাত্রে অগ্নিসংযোগের ঘটনাটি একটি চরম পরীক্ষণ।

5 views

Related Questions