1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির সিদ্ধান্ত যৌক্তিক নয়। কোম্পানি গঠন ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে বাড়তি সুবিধা পাওয়া গেলেও কখনো কখনো অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।
উদ্দীপকে তারেক ও চার বন্ধুর গঠিত প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে গিয়ে শেয়ার হস্তান্তরে প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। তারেক ও তার চার বন্ধু গঠিত প্রতিষ্ঠানে সুদক্ষ ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হবে তাই তারা ব্যাংক থেকে কোনো ঋণগ্রহণ করতে চায় না। তারা মূলধন সংগ্রহ করার জন্য জনগণের নিকট শেয়ার বিক্রি করতে চায়। কিন্তু তাদের প্রতিষ্ঠিত সংগঠনটি প্রাইভেট লিমিটেড কোম্পানির নিয়ম অনুযায়ী গঠিত হওয়ায় তারা জনসাধারণের নিকট শেয়ার বিক্রিও করতে পারবে না। এমতাবস্থায় তাদের নিকট ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণ করার সুযোগ থাকলেও সম্প্রসারণ করতে পারবে না।
সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত যৌক্তিক নয়।