1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির অগ্রগতিতে একজন নেতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নেতৃত্ব একটি বিশেষ কলা বা কৌশল যা কর্মীকে কাজে উৎসাহিত করে লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে। যিনি নেতৃত্বের দায়িত্বে থাকেন তাকে নেতা বলে। একটি প্রতিষ্ঠানের অগ্রগতিতে একজন নেতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি যথেষ্ট শিক্ষা ও অভিজ্ঞতার অধিকারী হয়ে থাকেন। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা দ্বারা কর্মীদের নির্দিষ্ট পথে পরিচালিত করেন। তার শক্তি ও সামর্থ্য, সাহস ও দৃঢ় মনোবল, দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা নিয়ে কর্মীদের পরিচালনা করেন। একজন আদর্শ নেতার অধিক মাত্রায় ধৈর্য থাকে। অধস্তনদের সম্পর্কে জ্ঞান রাখেন, পরিশ্রম ও কষ্টসহিষ্ণু হন এবং সর্বোপরি কর্মীদের উৎসাহদানের ক্ষমতা রাখেন। উদ্দীপকে মি. লিখন আকর্ষণীয় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সততা এবং দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কর্মীদের সবরকমের সহযোগিতা করেন। তাদের অভাব-অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং এর উপযুক্ত সমাধান করার চেষ্টা করেন। ফলে তার নেতৃত্বে প্রতিষ্ঠানের প্রভূত অগ্রগতি হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতিতে একজন নেতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।