1 Answers

নতুন ব্যবস্থাপক নিয়োগ করে পরিকল্পনা বাস্তবায়নে জনাব আহসান হাবিব যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা অত্যন্ত বাস্তবসম্মত।

পরিকল্পনা হলো ব্যবস্থাপকের মেধা, মননশীলতা ও চিন্তাশক্তির ব্যবহার। যার মাধ্যমে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। অর্থাৎ, কখন, কীভাবে এবং কার দ্বারা কোন কাজ সম্পাদন হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করাই হলো পরিকল্পনা।

জনাব আহসান হাবিব ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু তার মূলধন ও ব্যয় সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় তিনি ব্যবসায়ে ব্যর্থ হন। কারণ জনাব আহসান হাবিব বড় অঙ্কের অর্থ সংগ্রহ করলেও এর যথাযথ ব্যবহার করতে পারেন নি।

একজন দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করলে আহসান হাবিব এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে পারবেন। একই সাথে একজন দক্ষ ব্যবস্থাপক ব্যবসায়ের সার্বিক দেখাশোনার মাধ্যমে প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবেন। উত্তম ব্যবস্থাপক ব্যবসায়ে বিনিয়োগ ও ব্যয়ের ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখেন। যার ফলে ত্রুটি-বিচ্যুতির পরিমাণ থাকে না। দক্ষ ব্যবস্থাপক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবে। তার সিদ্ধান্তগুলো ব্যবসায়ের লক্ষ্য অর্জনের পথ সুগম করবে, যার ফলশ্রুতিতে ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাই বলা যায়, একজন দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করলে জনাব আহসান হাবিব তার প্রতিষ্ঠানে পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে পারবেন।

5 views

Related Questions