1 Answers
জনাব রহিম ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কর্মীদের সাথে মৌখিক যোগাযোগ করতে পারেন।
ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে বিস্তৃত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের একটি অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দূরের স্থানের ব্যক্তির সাথে সরাসরি উপস্থিত হয়ে ভিডিও-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়। এর মাধ্যমে একে অন্যের কথা যেমনি শুনতে পায় তেমনি একে অন্যকে দেখতেও পায়।
উদ্দীপকে জনাব রহিম তার প্রতিষ্ঠানে লিখিত আকারে সব বিভাগে এবং কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি অফিসিয়াল তথ্য সবার সাথে মুখোমুখি শেয়ার করার প্রয়োজন অনুভব করেন। এক্ষেত্রে তিনি ভিডিও কনফারেন্সিং-এর ব্যবস্থা করতে পারেন। কারণ ভিডিও কনফারেন্সি-এর মাধ্যমে দ্রুত মুখোমুখি বসে মৌখিক যোগাযোগ করতে পারেন।
তাই আমি মনে করি, নিমেয়েই জনাব রহিম কর্মীদের সাথে মুখোমুখি যোগাযোগের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাস্তবসম্মত।