1 Answers
কিরণী সূর্যমুখীর একটি উচ্চ ফলনশীল জাত। বীজ শোধনের ফলে প্রধানত বীজবাহিত রোগ দমন এবং বীজের গজানোর ক্ষমতা বৃদ্ধিসহ চারা সবল ও সতেজ হয়। ফলে জমিতে আশানুরূপ গাছের সংখ্যা পাওয়া যায় এবং ফলন ভালো হয়। বীজ শোধনে জালাল সাহেব একটি বড় প্লাস্টিকের ঢাকনাযুক্ত বয়ামে বা পাত্রে সূর্যমুখীর বীজ নিয়ে পরিমাণমতো ওষুধ মিশিয়ে পাত্রের মুখ বন্ধ করে ঝাঁকিয়ে একদিন ঘরে রেখে বীজ জমিতে বপন করবেন। ভিটাভেক্স-২০০ ছত্রাক নিবারক দিয়ে বীজ শোধন করবেন। প্রতি কেজি সূর্যমুখী বীজের জন্য মাত্র ৩ (তিন) গ্রাম ভিটাভেক্স ২০০ প্রয়োজন।
উপরে উল্লিখিত উপায়ে জালাল সাহেবকে বীজ শোধন করতে হবে, এতে তিনি রোগমুক্ত চারা পাবেন।
4 views
Answered