1 Answers

জালাল যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে পোল্ট্রির ওপর প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় খামার স্থাপনের পরিকল্পনা করেন।

পোল্ট্রি খামার অন্য যেকোনো খামারের চেয়ে স্পর্শকাতর হওয়ায় যথাযথ পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর খামারের লাভ-লোকসান নির্ভর করে। জ্বালাল খামার স্থাপনের জন্য বন্যামুক্ত উঁচু এলাকা, খোলামেলা, আলো বাতাসপূর্ণ, যোগাযোগ ব্যবস্থা ভালো, বিদ্যুৎ, পানি ও শ্রমিকের প্রাপ্যতা আছে এমন স্থান নির্বাচন করবেন। পূর্ব-পশ্চিমে লম্বা করে দক্ষিণমুখী করে বাসস্থান নির্মাণ করবেন। হাঁস-মুরগি পালনে সংক্রামক রোগের বিস্তার রোধে জৈব নিরাপত্তা বিষয়ক তথ্য-উপাত্ত সম্পর্কে জানবেন। সর্বদা খামারের হাঁস-মুরগির সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও খামারের অভ্যন্তরের পরিবেশ যথাসম্ভব স্বাস্থ্যসম্মত তথ্য জীবাণুমুক্ত রাখতে চেষ্টা করবেন। খামারে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে জীবাণুনাশক কার্যক্রম পালনে সচেষ্ট হবেন। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মুরগির বয়স অনুসারে টাটকা খাদ্য সরবরাহ করার বিষয়টি খেয়াল রাখবেন। পানির পাত্রে সবসময় বিশুদ্ধ পানি রাখার ব্যবস্থা করবেন। বাজার থেকে বাচ্চা, খাদ্য, যন্ত্রপাতি ইত্যাদি নেয়া এবং খামার থেকে ডিম, মুরগি ইত্যাদি নেয়ার জন্য সড়ক ও যানবাহন সহজলভ্য কিনা সেই বিষয়টি খেয়াল রাখবেন।

উপরের পরিকল্পনা অনুযায়ী উদ্দীপকের জালাল তার এলাকায় পোল্ট্রি খামার স্থাপন করবেন।

6 views

Related Questions