উদ্দীপকে বর্ণিত একতা ফ্যাশনস লি. এ মি. জিহাদ কোন ধরনের নেতৃত্ব প্রয়োগ করেন? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত একতা ফ্যাশনস লি. এর মি. জিহাদ যে ধরনের নেতৃত্ব প্রয়োগ করেন তা হলো মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। নেতা যখন স্বাধীনভাবে কর্মীদেরকে কাজ করতে দেন এবং কর্মীর কাজে কোনো প্রকার ক্ষমতা বা কর্তৃত্ব আরোপ করেন না, তখন তাকে লাগামহীন নেতৃত্ব বলে। লাগামহীন নেতৃত্বে নেতা পরামর্শকের ভূমিকা পালন করেন এবং কর্মীরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ করে। মুক্ত নেতৃত্বের ক্ষেত্রে নেতা কেবল লক্ষ্য নির্ধারণ করে দেয় কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। এতে কর্মীরা প্রচুর স্বাধীনতা ভোগ করে। নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকেন। উদ্দীপকে দেখা যায়, মি. জিহাদ একতা ফ্যাশনস লি. এর একজন নির্বাহী কর্মকর্তা। তিনি শুধু প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে দেন, কিন্তু কীভাবে লক্ষ্য অর্জিত হবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেন না; বরং তা কর্মীদের ওপর ছেড়ে দেন। ফলে কর্মীরা নিজেদের সিদ্ধান্তে কার্যসম্পাদন করে। মি. জিহাদের নেতৃত্বের ধরনের সাথে লাগামহীন বা মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্যের মিল রয়েছে। অর্থাৎ মি. জিহাদ লাগামহীন বা মুক্ত নেতৃত্ব প্রদান করেছেন।