1 Answers

উদ্দীপকে বর্ণিত কোম্পানিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তথ্য প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও উপকরণাদির সমন্বিত রূপকেই তথা প্রযুক্তি নামে অভিহিত করা হয়ে থাকে। ব্যবসায়ের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তথ্য প্রযুক্তির প্রভাব পড়ে নি। তথ্য প্রযুক্তি হলো তথ্য প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারিত রূপ। উদ্দীপকে ফনিক্স কোম্পানি লি. একটি সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা সাইকেলের বিভিন্ন পার্টস অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করে আনে। কোম্পানির ব্যবস্থাপক দেখলেন পার্টস শেষ হয়ে যাওয়ার আগে পুনরায় ক্রয় করতে না পারার কারণে উৎপাদন কিছু সময় থেমে থাকে। এতে উৎপাদন ব্যাহত হয়। তাই ব্যবস্থাপক এ সমস্যা সমাধানে একটি কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করলেন যেখানে স্বয়ংক্রিয়ভাবে কখন কতটি পার্টস ব্যবহৃত হচ্ছে এ সংক্রান্ত তথ্য সংরক্ষিত হয়। এ প্রস্তুত্তির কল্যাণে ব্যবস্থাপক পুনরায় পার্টস এর ফরমায়েশ প্রদানের ব্যাপারে সতর্ক হতে পারেন।

কম্পিউটারনির্ভর ডাটাবেজ তৈরি, সফটওয়্যারকেন্দ্রিক তথ্যের ইনপুট ও আউটপুট ব্যবস্থা, তথ্যের প্রক্রিয়াকরণের মাধ্যমে নানামুখী উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে দ্রুত তথ্যপ্রাপ্তিতে তথ্য প্রযুক্তি সহায়তা করে। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত ফনিক্স কোম্পানিতে 'তথ্য প্রযুক্তি' ব্যবহার করা হয়েছে।

7 views

Related Questions