1 Answers

উদ্দীপকে ABC এর ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে দূরবর্তী স্থানে যোগাযোগ স্থাপন করা সম্ভব।

ABC ব্যবসায় প্রতিষ্ঠানটি সারাবিশ্বে অসংখ্য খুচরা দোকানের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে। প্রতিষ্ঠানটি ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে দেশ-বিদেশে অবস্থিত সকল বিক্রয়কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একত্রে না বসেও মিটিং করে। এতে করে প্রতিষ্ঠানটির সার্বক্ষণিক তথ্য ও আদান-প্রদান কার্যক্রম অব্যাহত থাকে। তাই বলা যায়, ABC প্রতিষ্ঠান যে যোগাযোগ ব্যবস্থা সম্পাদন করে তা নিঃসন্দেহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

4 views

Related Questions