1 Answers

উদ্দীপকে শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তি হলো রোবট। যে প্রোগ্রামসমৃদ্ধ মেশিন বা কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক জটিল কার্যক্রমসমূহের নির্দেশকে কার্যক্রম/বাস্তবায়ন করতে পারে তাই রোবট। রোবট হতে পারে পুরোপুরি স্বয়ংক্রিয়, আধা-স্বয়ংক্রিয়, রি- প্রোগ্রামেবল অথবা মানব নিয়ন্ত্রিত। রোবট তার স্বয়ংক্রিয় প্রোগ্রাম অনুসারে সকল কাজ করে থাকে। শিল্প-কারখানার ভারী বস্তু নড়াচড়া করানো, প্যাকিং, সংযোজন, পরিবহন ইত্যাদি শ্রমসাধ্য কাজ ছাড়াও কম্পিউটার এইডেড এ রোবটিক্স এর ব্যবহার আছে। নিত্য-নতুন প্রয়োজনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ডিজাইন করে বিভিন্ন ধরনের রোবট তৈরি করা হচ্ছে। প্রতিটি কাজের জন্য পৃথক পৃথকভাবে নির্দেশনা রোবটের মেমোরিতে পূর্ব থেকে ঠিক করে দেওয়া হয়। প্রতিটি রোবট তাকে দেওয়া নির্দেশিত কাজটিই শুধু করতে সক্ষম। রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র। রোবট অতি ক্ষুদ্র মাইক্রোসার্কিটের উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে ও অবিশ্বাস্যভাবে পরীক্ষা করতে পারে যা মানুষের পক্ষে কঠিন ও অসম্ভব। শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানীরা শ্রমিক রোবট তৈরির ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে। শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন করা হয়। ফলে উৎপাদন প্রক্রিয়া শুরুর পূর্বে উৎপাদন সংক্রান্ত ঝুঁকি মোকাবেলা করা সহজ হচ্ছে।

 

9 views

Related Questions