1 Answers
ব্যবসায়ে ফাহমিদা সুলতানার মনস্তাত্ত্বিক গুণাবলির সমাবেশ ঘটেছে। একজন উদ্যোক্তা ব্যবসায়ীর ব্যবসায়িক কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন ধরনের গুণ থাকা প্রয়োজন। তন্মধ্যে মনস্তাত্ত্বিক গুণাবলি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ মনস্তাত্ত্বিক গুণাবলির ফলে উদ্যোক্তার মধ্যে সৃজনশীলতার সমাবেশ ঘটে থাকে।
উদ্দীপকের ফাহমিদা সুলতানার ব্যবসায়ে তার মনস্তাত্ত্বিক গুণাবলির প্রকাশ পেয়েছে। কারণ তিনি প্রবল আত্মবিশ্বাস ও ঝুঁকি গ্রহণের মানসিকতা নিয়ে ধানমন্ডি-২ তে ফ্যাশন ডিজাইনিং-এর দোকান দেন। এলাকাটি লোক সমাগমস্থল হওয়ায় তার ব্যবসায় ভালো চলতে থাকে। এজন্য তিনি কাজ করার দৃঢ় মনোভাব নিয়ে আরও তিনজন অভিজ্ঞ মহিলা কর্মী নিয়োগ করেন। অভিজ্ঞ কর্মী ও তার গৃহীত সৃজনশীল মানসিকতা ধীরে ধীরে তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছে দেয়। এছাড়া তার অদম্য আগ্রহ ও কঠোর পরিশ্রমও তাকে এ সাফল্য এতে দিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।